বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে নিখোঁজ ছাত্রের সন্ধানে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের অলিপুরে মোজাহার উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর নিখোঁজ ছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয়ের সামনের রাস্তায় দু’পাশে দাঁড়িয়ে বিজয় সংসদ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধন বন্ধন করা হয়। মানববন্ধনে বক্তৃতা করেন রিয়াজ উদ্দিন বাবর, সংগঠনের উপদেষ্ঠা শাকিল চৌধুরী, সভাপতি মহিদুল ইসলাম বাবলু, সাধারণ নিজাম উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সভায় বক্তারা বলেন, গত ৭ মার্চ স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১০ম শ্রেণীর ছাত্র ইফরান আহমেদ রানা নিখোঁজ হয়ে যায়। এরপর আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে রানা পরিবারের লোকজন তাঁর খোঁজখুজি করেও সন্ধ্যান পাননি। এ ঘটনায় রানা বাবা ১১ মার্চ শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) এন্ট্রি করেন। কিন্তু রানার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তারা অবিলম্বে রানার সন্ধান বা উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। অনথ্যায় বিদ্যালয়ের শিক্ষার্থী কঠোর আন্দোলনের কর্মসূচি হাতে নেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com