বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ভাদৈ যুবলীগ নেতাকে মারধোরের অভিযোগে ৩ দাঙ্গাবাজ কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ খোয়াইর নদীর বাধে সোহেল মিয়া (৩০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করার মামলায় ৩ দাঙ্গাবাজকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্ম সুলতান প্রধান তাদেরকে কারাগারে প্রেরণ করেন। তারা হলো, ওই এলাকার ছয়গড়িয়া গ্রামের কাজী আব্দুল হাই ওরফে নিম্মর মুন্সির পুত্র বাচ্চু মিয়া, ইয়াদ উল্লার পুত্র আব্দুল আলী ও মৃত রজিম আলীর পুত্র জুয়েল মিয়া। মামলার বিবরণে জানা যায়, লস্করপুর গ্রামের মানিক মিয়ার পুত্র নিজামপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়া গত ২৭ অক্টোবর দুপুরে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণের জন্য ওই গ্রামের যান। এক পর্যাযে উল্লেখিতরাসহ আরও ৪/৫ জন সোহেল মিয়াকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এতে সোহেলের নাড়ী-ভূড়ি বের হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ১৫ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে ফিরে আসে। এ ঘটনায় সোহেল সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com