বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের হালখাটা ক্ষেত্রা শৈলা বিল জলমহাল ইজারা চুক্তি নবায়ন না করার আবেদন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার হালখাটা ক্ষেত্রা শৈলা বিল জলমহাল ইজারা চুক্তি নবায়ন না করার আবেদন জানানো হয়েছে। বিলের ইজারাদার নবীগঞ্জের মহাদেব মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর সভাপতি বাশী কান্তি বিশ্বাস গত ১৯ মার্চ জেলা প্রশাসকের নিকট লিখিতভাবে এই আবেদন জানান। এর পূর্বে ২০১৮ সনের ১ জুলাই অপর এক আবেদনে তিনি ওই জলমহাল ইজারার আবেদনটি বাতিল করার জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন জানিয়েছিলেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেন, হালখাটা ক্ষেত্রা শৈলা বিল জলমহালটি ১৪২৫ থেকে ১৪৩০ বাংলা সন মেয়াদে ইজারা পাওয়ার জন্য সমিতির পক্ষে আবেদন দাখিল করেন। উক্ত আবেদন দাখিল করার সময় তাঁর আত্মীয় স্থস্তিপুর গ্রামের রানু সরকার তাকে সার্বিক সহযোগিতা করেন। যে কারণে রানু সরকারের কথা মতো তিনি সকল কাগজপত্রে স্বাক্ষর করেন। পরে তিনি জানতে পারেন রানু সরকার প্রতারণার আশ্রয় নিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে সাবলীজনামা লিখে ওই কাগজেও বাশী কান্তি বিশ্বাসের স্বাক্ষর নিয়ে নেয়। পরবর্তীতে বিষয়টি বাশী কান্তি বিশ্বাস জানতে পেরে গত বৎসরের ১ জুলাই তাঁর সমিতি মহাদেব মৎস্যজীবি সমবায় সমিতির নামে ওই জলমহালটি ইজারা প্রদান না করার জন্য আবেদন জানান। কিন্তু ওই আবেদনের কোন কার্যকর পদক্ষেপ না নিয়ে মন্ত্রণালয় থেকে সমিতির নামে ইজারা প্রদান করা হয়। এর প্রেক্ষিতে গত ৫ ফেব্র“য়ারি অপর এক আবেদনে তিনি ওই জল মহালের ইজারা মূল্য গ্রহণ না করার জন্য জেলা প্রশাসকের নিকট আরেকটি আবেদন জানান। ওই আবেদনে তিনি উল্লেখ্য করেন, জলমহালটি ইজারা না দেয়ার জন্য আবেদন জানানোর পরও একটি চক্রের সহযোগিতায় জলমহালটি সমিতির নামে ইজারা প্রদান করা হয়। ওই আবেদনে তিনি ইজারা মুল্য গ্রহণ না করার জন্য জেলা প্রশাসকের নিকট দাবী জানান। কিন্তু ওই আবেদনের পক্ষে কোন পদক্ষেপ না নিয়ে গোপনীয় ভাবে বাশী কান্তি বিশ্বাসের অজ্ঞাতে লীজ মানি পরিশোধ করা হয়।
এদিকে গত ১৯ মার্চ দাখিলকৃত আবেদনে তিনি জলমহালটি নতুন করে ইজারা চুক্তি সম্পাদন না করে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের নিকট দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com