মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরের ইনাতাবাদ থেকে আটক মাদকসেবীকে দেড় মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ পয়েন্ট থেকে বাছির মিয়া (২৫) নামের এক মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে দেড় মাসের কারাদন্ড প্রদান করা হয়। গতকাল বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে সেবনের জন্য রাখা ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসার আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাছিরকে দেড় মাসের কারাদন্ড প্রদান করেন। সে বহুলা গ্রামের আব্দুল হামিদের পুত্র। গতকাল সন্ধ্যায় সাজা পরোয়ানা বলে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com