বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে তানিয়া ॥ দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে ন্যায় বিচার’

  • আপডেট টাইম বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল বলেছেন, ‘অসহায় মানুষের দিকে আমাদেরকে হাত বাড়িয়ে দিতে হবে’। দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে ন্যায় বিচার’। তিনি বলেন, গত বছরের মে মাসে হবিগঞ্জে যোগদানের পর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৬শত ৭টি মামলা নিস্পত্তি করেছি। ১১ শত নিষ্পত্তিকৃত পুরাতন মামলার নথি ও জব্দকৃত ১০ মন গাজাঁ আগুনে ধ্বংস করা হয়েছে। আরও প্রায় শত মন গাজাঁ অচিরেই ধ্বংস করা হবে। সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা থাকলে মামলার জট থেকে বেড়িয়ে আসা সম্ভব’। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় হবিগঞ্জের চীফ জুডিসিয়াল কনফারেন্স হলে অনুষ্ঠিত ‘পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স’-এ সভাপতির বক্তব্যে তিনি উপরোল্লিখিত কথা গুলো বলেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহিনুর আক্তার। এ ছাড়াও উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকগণ, জেলা পুলিশ সুপার প্রতিনিধি, র‌্যাব-৯ এর প্রতিনিধি, বিভিন্ন প্রশাসনিক দপ্তর প্রধান, জেলার সকল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ও সাংবাদিকবৃন্দ। কনফারেন্সে বিভিন্ন থানার ওসিগণ তাদের সমস্যার কথা তুলে ধরলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তা মনযোগ সহকারে শুনেন এবং সমস্যা দূরীকরণের ল্েয তাৎণিক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com