মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জের মা-মেয়েকে নরসিংদীতে গণধর্ষণ!

  • আপডেট টাইম রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৭১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নরসিংদীর শিবপুরে বাসযাত্রী মা ও মেয়েকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো সৃষ্টিগড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও আব্দুল বারেকের ছেলে শফিক (২৫)। ওই দুই নারীর সঙ্গে থাকা স্বজনরা বলেন, মা-মেয়ে ও তাদের স্বজনসহ পাঁচ নারী বাসযোগে ঢাকা থেকে হবিগঞ্জে বাড়ি ফিরছিলেন। শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় বাসস্ট্যান্ডের অদূরে বিকল হয়ে যায়। এ সময় গ্রেফতার হওয়া দুই আসামীসহ স্থানীয় ছয়জন অন্য বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে মা ও মেয়েকে কৌশলে স্থানীয় একটি জুটমিলের পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে আসামিরা দুটি কক্ষে তাদের ধর্ষণ করে বলে স্বজনরা জানান। স্বজনরা আরও বলেন, এক পর্যায়ে তারা চিৎকার শুরু করলে আসামিরা পালিয়ে যায়। পরে তারা সৃষ্টিগড় বাসস্ট্যান্ডে গিয়ে তাদের (স্বজন) এবং স্থানীয়দের ঘটনা জানান।
শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় নির্যাতনের শিকার মা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শিবপুর থানা পুলিশ রাতেই দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃতররা পুলিশি জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছে।
নির্যাতনের শিকার মা ও মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
ধর্ষিত মা-মেয়ে হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি গ্রামের বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com