বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নির্বাচন পরবর্তী মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৬০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নির্বাচন পরবর্তী এক মতবিনিময় সভা গতকাল সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুল হক সেলিম এর পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন, জেলা বিএনপি সদস্য ও জেলা তাঁতীদল আহ্বায়ক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা বিএনপি সদস্য ও জেলা ওলামা দল সভাপতি ক্বারী মোঃ কবির হোসেন, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ মোঃ মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপি সদস্য এডঃ মোঃ আব্দুল হাই, নবীগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম ইয়াসিনী, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফি কাইয়ূম, জেলা ওলামাদল সাধারণ সম্পাদক মাওঃ কাশেম বিল্লাহ্ নোমান, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুল ইসলাম মতিন, জেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মোঃ মুকিম চৌধুরী, খোকন শাহী ধনু, জেলা স্বেচ্ছাসেবকদল সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, জেলা তাঁতীদল যুগ্ম আহ্বায়ক একেএম রাজিব, নবীগঞ্জ উপজেলা শ্রমিদল সাধারণ সম্পাদক মনর উদ্দিন, নবীগঞ্জ উপজেলা মৎস্যজীবিদল সাধারণ সম্পাদক সাহেব আলী, জিতু মিয়া সেন্টু, মাহবুব আলম মান্না, মহিবুল ইসলাম সোহেল, জিল্লুর রহমান জিল্লু, কামাল আহমদ, আব্দুল আহাদ কাজল, জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান, সুয়েব চৌধুরী, মোঃ শামীম ওসমান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, নুরুল ইসলাম, লিটল সরকার, শংকর বনিক, রাখাল সরকার, রুহেল আহমেদ চৌধুরী, রুকন চৌধুরী, আবুল হাসান আসাদ, ফখরুল ইসলাম নয়ন প্রমুখ।
সভায় বক্তাগন অনতিবিলম্বে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও জাতীয় প্রেরনার উৎস জননেতা তারেক জিয়ার উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দের মতামতের প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার এবং এম ইলিয়াছ আলীর সন্ধানের দাবীতে কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com