শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নতুন স্বাপ্নিক যাত্রায় ১০ বছরে পা রেখেছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সাফল্যের দিগন্ত ছড়িয়ে কাগজটি শুধু বাংলাদেশ নয় উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে প্রতিদিনের যাত্রা শুরু হয়েছে প্রবাস সংস্করনের মাধ্যমে। দেশ বিদেশে পাঠকের আস্থা ও ভালবাসায় পত্রিকাটি সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক। হবিগঞ্জে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তাগণ এসব কথা বলেন। এ উপলক্ষে গতকাল বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল। হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ এর পরিচালনায় ও ক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব এর সাবেক সভাপতি অ্যাডভোকেট মুনসুর উদ্দিন আহমেদ, শামীম আহছান, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান কোখন, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, প্রভাকর সম্পাদক আব্দুল হালিম, প্রেসক্লাব অডিটর বাদল কুমার রায়, দৈনিক হবিগঞ্জের বানী সম্পাদক জিয়াউদ্দিন দুলাল, দৈনিক খোয়াইর বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, দৈনিক বাংলাদেশের খবর হবিগঞ্জ প্রতিনিধি ফয়সল চৌধুরী, কবি অপু চৌধুরী, মুজিবুর রহমান, আয়নার ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, আলোর জগত প্রতিনিধি নজরুল ইসলাম, প্রভাকরের নির্বাহী সম্পাদক শাহ জালাল উদ্দিন জুয়েল, দৈনিক সংবাদ প্রতিনিধি এম শাহ আলম, যুক্তরাজ্য কমিউনিটি লিডার ফয়সল চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com