বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

৩ দিন পর মিললো বাহুবলে উদ্ধার হওয়া লাশের পরিচয়

  • আপডেট টাইম শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৬৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের কামাইছড়া থেকে উদ্ধার হওয়ার তিন দিন পর অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে। ওই যুবক কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের রফিকুল ইসলামের পুত্র নজরুল ইসলাম। নিহত ব্যক্তি স্থানীয় জাপান মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক বলেও পরিবার জানিয়েছে। বাহুবল মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী বলেন, ১২ মার্চ বাহুবলের ভাদেশ্বর ইউপির কামাইছড়া পাহাড়ী এলাকা বালুছড়া থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে হবিগঞ্জের রাজনগর কবরস্থানে দাফন করা হয়। পরে হবিগঞ্জের এসপি মোহাম্মদ উল্ল্যাসহ স্থানীয়রা ফেসবুকে মরদেহের ছবি পোস্ট করেন। এছাড়াও গণমাধ্যমে ছবি প্রকাশ হলে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে মরদেহটি সনাক্ত করেন।
ওসি আরো জানান, শুক্রবার বিকেল পর্যন্ত নিহত নজরুলের পরিবারের সদস্যরা থানায় অবস্থান করছেন। শত্র“তার জেরে কেউ হত্যা করেছে বলে তারা ধারণা করছে। এ ঘটনায় রাতে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com