বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কামাইছড়া থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার কামাইছড়া এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ওই এলাকার বালুছড়া চা এবং রাবার বাগানের মধ্যবর্তী জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কামাইছড়া পুলিশ ফাঁড়ির (এসআই) মহরম আলী জানান, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় হবিগঞ্জ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মোক্তাদির হোসেন রিপন তদন্তে নেমেছেন বলেও জানান তিনি। তবে ওই লোকটির পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি ছিল। ধারণা করা হচ্ছে হত্যা করে কেউ ওই স্থানে ফেলে রেখেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com