বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রথমবার হারলেন টানা ৪ বারের চেয়ারম্যান

  • আপডেট টাইম সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ গ্রহণ করলেন টানা চারবারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। এবার এ উপজেলায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম। রোববার (১০ মার্চ) রাত সাড়ে ৯টায় হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন রুবেল বিষয়টি জানান। ইউএনও জানান, এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চারবার নির্বাচিত সৈয়দ আহমদুল হক এবং তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম।
প্রসঙ্গত, সদর উপজেলা পরিষদ নির্বাচনে টানা চারবার নির্বাচিত হন সৈয়দ আহমদুল হক। এবার পঞ্চমবারের মতো তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তার বাড়ি সদর উপজেলার পইল গ্রামে। এলাকায় পইলের ‘সাব’ বলে তার খ্যাতি রয়েছে। বিভিন্ন স্থানে রয়েছে হাজারো ভক্ত-অনুসারী। যে কারণে তিনি টানা চারবার নির্বাচিত হন বলে জানান স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com