বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রেম করে পালিয়ে বিয়ে করেও ঘর বাধা হলো না প্রেমিক জুটির

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে ঘর বাধতে পারলনা কলেজ ছাত্রী ও তার প্রবাসী প্রেমিক। ৪ মাস পর বেরসিক পুলিশের হাতে আটক হয়ে ঠিকানা হলো শ্রীঘরে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের বেবীষ্ট্যান্ড এলাকার একটি বাসা থেকে সদর থানার এসআই মোজাম্মেল হক তাদরকে আটক করেন। তারা হল, বানিয়াচং উপজেলার নোয়াগাও গ্রামের মির্জা মনু মিয়ার কন্যা হবিগঞ্জ জেকে এন্ড এইচকে স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী তানজিনা ইসলাম নিপা (১৯) ও একই গ্রামের মির্জা হায়দার আলীর পুত্র নিপার চাচাত ভাই মির্জা নাজমুল মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, নিপা হবিগঞ্জ শহরের শায়েস্তানগর তার খালায় বাসায় থেকে ওই কলেজে লেখাপড়া করত। দুই বছর ধরে প্রবাসী নাজমুলের সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছে। কিন্তু তাদের এ সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় তাদের ভালোবাসা চিরস্থায়ী রূপান্তর করার জন্য গত ১৮ নভেম্বর দুপুরে শহর থেকে প্রেমিক যুগল অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। পরে তারা এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নিপাকে না পেয়ে তার পিতা মনু মিয়া সদর থানায় নাজমুল সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের উপর একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ তাদেরকে আটক করে। গতকাল বৃহস্পতিবার বিকালে নিপার ডাক্তারী পরীক্ষা শেষে দুইজনকেই আদালতে প্রেরণ করে। আদালতে নিপা জবানবন্দি দেয় সে প্রাপ্ত বয়স্ক। তাকে কেউ অপরহরণ করেনি। সে স্বেচ্ছায় নাজমুলের সাথে চলে যায় এবং তারা বিয়ে করে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করছে। নিপার জবানবন্দি শেষে আদালত তাকে জামিন দেয় এবং নাজমুলকে কারাগারে প্রেরণ করে। এ ঘটনায় রসালো আলোচনার ঝড় বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com