রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মতবিনিময় সভায় সর্বস্তরের ব্যবসায়ীরা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম হবিগঞ্জবাসীর আগামী দিনের কান্ডারী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ৯২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম। গতকাল রাতে চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম এর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় ব্যবসায়ীরা বলেন, যোগ্য নেতা মোতাচ্ছিরুল ইসলামই হবেন হবিগঞ্জবাসীর আগামী দিনের কান্ডারী। তিনি হবিগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ীদের কল্যাণে দীর্ঘ দিন কাজ করে যাচ্ছেন। তাঁর অবদান অনস্বীকার্য। এমন একজন জনপ্রতিনিধি সর্বস্তরের মানুষের প্রয়োজন। সভায় বক্তারা আগামী ১০ মার্চ ঐক্যবদ্ধভাবে কাজ করে আনারস মার্কার বিজয় সু-নিশ্চিত করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
এ সময় চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেন, জনগণ হচ্ছেন ভোটের মালিক। তাঁরা যাকে ভোট দিবেন সেই চেয়ারম্যান নির্বাচিত হবে। কিন্তু কোন প্রকার অনিয়মের আশ্রয় নিলে আপনাদের সাথে নিয়ে তা প্রতিহত করব। গায়ের জোরে কেউ ভোট ডাকাতি করতে পারবে না। যদি করে সর্বশক্তি নিয়োগ করে তা প্রতিহত করব।
মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। যাকে পছন্দ করবেন তাকে ভোট দিবেন। তবে আপনাদের সন্তান হিসাবে আমাকে মূল্যায়ণ করবেন এটা আমার বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com