বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ৩ মার্চ, ২০১৯
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফুসে উঠেছে হবিগঞ্জ জেলার সাধারণ ঠিকাদারবৃন্দ। এ উপলক্ষে গতকাল শনিবার রাত ৮ টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম ফারুকের সভাপতিত্বে ও মোঃ আলী আফসার মামুনের পরিচালানায় বক্তব্য রাখেন মোঃ সেলিম মিয়া, মোঃ বাদল মিয়া, মোঃ জহির মিয়া, মোঃ বজলুর রহমান, মোঃ মনিরুজ্জামান টিটু, মোঃ আব্দুল হান্নান, মোঃ ইকবাল হোসেন, মোঃ জামাল উদ্দিন, মোঃ শফি উল্ল্যা, রকিব মিয়া, মোঃ বাবুল মিয়া, মোঃ ইজ্জত আলী চৌধুরী, মোঃ মখলিছ মিয়া, ছালেক মিয়া প্রমুখ। বক্তারা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীকে অনতিবিলম্বে বাহুবল থেকে প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় সাধারণ ঠিকাদাররা বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুমকি দেয়। এছাড়াও গত ২৭ ফেব্র“য়ারী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীরা প্রকৌশলীর অপসারণের দাবীতে কর্মবিরতী পালন করে। উল্লেখ্য, বাহুবলে যোগদানের পর থেকেই ঠিকাদারদের কাছে মোটা অংকের ঘুষ দাবী করে আসছেন প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরী। তার দাবী পূরণ না হলে ঠিকাদারদের বিভিন্নভাবে হয়রানী করেন তিনি। এ বিষয়ে হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলীর নিকট বার-বার মৌখিক অভিযোগ করলেও কোন কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য জোর দাবী জানান অভিযোগকারী ঠিকাদাররা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com