বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জহুরচান বিবি মহিলা কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ৩ মার্চ, ২০১৯
  • ৮৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বিএনপি-জামায়াত জ¦ালাও-পুড়াও রাজনীতিতে বিশ^াসী। তারা বোমা দিয়ে মানুষ হত্যা করে। দেশের সম্পদ নষ্ট করে। আর আওয়ামী লীগ রাজনীতি করে সাধারণ মানুষের জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইতোমধ্যে বর্তমান সরকার সারাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষের দোড় গোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানেরা যদি অস্বচ্ছল মানুষের চিকিৎসার জন্য এগিয়ে আসেন, সেটা অত্যন্ত প্রসংশনীয়।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজে ৫ শতাধিক লোককে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগের নেতৃতে¦ আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি। আর এই আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের আন্তরিকতা প্রয়োজন। এ সময় তিনি বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করায় কলেজ কর্তৃপক্ষের প্রতি প্রসংশা করেন এবং ধন্যবাদ জানান। কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইসলামিয়া চক্ষু হাসপাতালের পরিচালক ফজলুর রহমান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও ইসলামিয়া চক্ষ হাসপাতালের পরিচালক সায়েদুজ্জামান জাহির, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ মীর মঈন উদ্দিন ইমন, ডাঃ মোঃ সাহেদুল হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লহ সরদার, কলেজের দাতা সদস্য কাজী আব্দুল আউয়াল মামুন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুর রহমান, এটিএম আফজাল, রাহেল সরদার প্রমুখ। জহুর চান বিবি মহিলা কলেজের আয়োজনে চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতাল।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন রুমী জানান, এই কার্যক্রমে শায়েস্তাগঞ্জের ৫ শতাধিক লোকজনকে চক্ষু চিকিৎসা প্রদান করা হচ্ছে। এর মধ্যে যাদের অপারেশনের প্রয়োজন তাদের তালিকা করে শীঘ্রই অপারেশন করা হবে। বাকী রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ওষুধও প্রদান করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com