বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বৃটিশ এমপিসহ ইডেন প্রজেক্টের ১২ সদস্যের বৃটিশ প্রতিনিধি দল আজ হবিগঞ্জ সফরে আসছেন

  • আপডেট টাইম শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৬৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সফররত বৃটিশ এমপি জন গ্রোগেনসহ ইডেন প্রজেক্টের ১২ সদস্যের একটি বৃটিশ প্রতিনিধি দল আজ শনিবার হবিগঞ্জ আসছেন। সকালে তাঁরা হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করবেন। রাতে তাঁদের সম্মানে হবিগঞ্জ শহরের আমিরচাঁন কমপ্লেক্সে ডিনার পার্টির আয়োজন করা হয়েছে। ডিনারে তাদের স্বাগত জানাবেন আমিরচাঁন কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক ইংল্যান্ড প্রবাসী কমিউনিটি লিডার বিশিষ্ট শিক্ষানুরাগী রোটারিয়ান মোঃ আবুল কাশেম। প্রতিনিধি দলে রয়েছেন ইউকে’র ব্রাডফোর্ডের লর্ড মেয়র জাফর আলী, কিগলির মেয়র ফুলজার আহমেদ, ব্রাডফোর্ডের সাবেক লর্ড মেয়র কাউন্সিলর আবিদ হোসাইন, কাউন্সিলর কানিজ আক্তার, কাউন্সিলর ক্যাথ বেকন, ব্যবসায়ী আশরাফ মিয়া, হুমায়ুন ইসলাম, শাহিদুর রহমান, আব্দুল মতলিব চৌধুরী, মনোজ জোসি, সাইফুল ইসলাম প্রমূখ।
প্রতিনিধি দল গতকাল রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এর আগে বাংলাদেশে এসে তারা পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com