সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গে আলমনগরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্র গুরুতর আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৬৪০ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোার ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের আলমনগর গ্রামে প্রতিপক্ষের হামলায় পিংকু দাশ (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের বিশ্বরঞ্জন দাশের পুত্র। সূত্রে জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে কাউরিয়াকান্দি হযরত শাহজালাল (রহঃ) উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ও পৈলারকান্দি ইউনিয়নের আলমনগর গ্রামের বিশ্বরঞ্জন দাশের পুত্র পিংকু দাশ জমি দেখতে মাঠে যায়। এক পর্যায়ে সে দেখতে পায় যে, তাদের ধানী জমি প্রতিপক্ষের লোকজন গরু দিয়ে নষ্ট করছে। এ সময় সে বাধাঁ দিলে তারা পিংকুকে বেধরক মারপিট করে। পরে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। পিংকু’র চিকিৎসাপত্রে দেখা যায়, তার বাম হাতটি ভেঙ্গে গেছে এবং শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com