মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লাখাইয়ে ২ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মূল্যবান জিনিসপত্র ছিনতাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৯৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে দু’সহোদরকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদের হামলা দুই ভাই মৃত্যু পথযাত্রী। গতকাল রাত সাড়ে ৭টার দিকে উপজেলা মাদনা বাজার থেকে ফরিদপুর (আব্দুল্লাহপুর) যাওয়ার পথে ওই দুই সহোদর ডাকাতের কবলে পড়েন। আহত সুত্রে জানা যায়, লাখাই উপজেলার ফরিদপুর (আব্দুল্লাহপুর) গ্রামের মৃত শাহা মিয়ার পুত্র চট্টগামের ব্যবসায়ী মোঃ মাহবুব মিয়া (৫০) ও মোঃ বাচ্চু মিয়া (৫৫) গতকাল বুধবার সকালে জমি কেনার জন্য সাড়ে তিন লাখ টাকা নিয়ে রওয়ানা দিয়ে সন্ধ্যার দিকে হবিগঞ্জে আসেন। সন্ধ্যার পর তারা লাখাই উপজেলার মাদনা হয়ে ফরিদপুর (আব্দুল্লাহপুর) নিজ বাড়ির উদ্দ্যেশে মাদনা থেকে রওয়ানা দেন। সন্ধ্যা সাড়ে ৭টায় তারা মাদনা ও ফরিদপুর (আব্দুল্লাহপুর) এর মধ্যবর্তী হাওড়ে পৌছুলে পুর্ব থেকে উৎপেতে থাকা একদল মুখোশধারী ডাকাত তাদের গতিরোধ করে এলোপাতারি কুপিয়ে ক্ষতবিক্ষত করে পেলে। এ সময় ডাকাতরা তাদের কাছ থেকে নগদ সাড়ে তিন লাখ টাকা ও ৩টি মোবাইল ফোনসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের শিকার হওয়া দুই সহোদর ডাকাতদের দু’জনকে চিনে ফেললে ডাকাতরা তাদের আরো কুপাতে থাকে। এক পর্যায়ে মৃতভেবে দুই সহোদরকে রাস্তার পাশে খালে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে তাদের শোর-চিৎকার শোনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের হামলায় উভয়ের দুটি হাত, পা ভেংগে যায়। এবং তাদের শরীররে একাধিক জখম ও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন জানান, বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি। আমি খোজ নিয়ে দেখছি। এমন কোন ঘটনা ঘটে থাকলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com