মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

গরুর বাজার এলাকায় বালু উত্তোলনকালে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ॥ আহত ৪

  • আপডেট টাইম রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে কামড়াপুর এলাকার খোয়াই নদীর চরে বালু উত্তোলন করার সময় মাটি চাপায় জনি মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৪ শ্রমিক। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। জনি সদর উপজেলার রিচি গ্রামের তৈয়ব আলীর পুত্র। আহত ওই গ্রামের রমজান আলীর পুত্র সুমন মিয়া (২০), রজব আলীর পুত্র কদ্দুছ মিয়া (২৫) ও এখলাছ মিয়া (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি মহল খোয়াই নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে অবৈধভাবে পাচার করছে। এতে করে খোয়াই নদীর হুমকির সম্মুখিন। যেকোন সময় দুই পাড় ধ্বসে মারাত্মক প্রাণহানির ঘটনা ঘটতে পারে। ওই সব বালুখেকোদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে শ্রমিকরা কাজ করে আসছে। গতকাল ওই সময় বালু উত্তোলন করার বালু গর্ত হয়ে মাটির নীচে চাপা পড়ে। ঘটনাস্থলেই জনি মারা যায়। আহত হয় অন্য তিন জন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতাল ভর্তি করে।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সাহিদ মিয়া বলেন, খোয়াই নদীর চরে মাটি তুলে থাকে শ্রমিকরা। এক পর্যায়ে গর্ত তৈরি হলে মাটি ধসে চাপা পড়েন চার শ্রমিক। এতে ঘটনাস্থলে জনির মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com