বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে চা-শ্রমিকদের সাথে সাবেক এমপি শেখ সুজাত মিয়ার মতবিনিময়

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা-বাগানের চা-শ্রমিকদের সাথে হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়ার মতবিনিময় করেছেন। গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ শহরতলীর গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইমাম চা-বাগান শ্রমিক সমিতির সভাপতি রাম ভজন, সাধারণ সম্পাদক যুবরাজ ও বাওয়ানী চা-বাগানের শ্রমিক সমিতির সভাপতি গোপেন বারা ও সাধারণ সম্পাদক ভেবুল তন্ববাই এর নেতৃত্বে দুটি চা-বাগানের প্রায় শতাধিক চা-শ্রমিক অংশ গ্রহণ করে।
এতে বক্তব্যে হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া চা-শ্রমিকদের সুখে দুঃখে এবং যেকোনো সমস্যা সমাধানে যে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় নবীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, বিএনপি নেতা আব্দুল আলীম ইয়াছিনী, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক জিতু মিয়া সেন্টুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com