বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সরকারি জায়গা নিয়ে সংঘর্ষ ॥ মহিলাসহ আহত ৩০

  • আপডেট টাইম সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬২৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে সরকারী জায়গা দখল পাল্টা দখলকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের মহিলাসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার দুপুরে উপজেলার এনাতাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার এনাতাবাদ গ্রামের সরকারী পতিত জমি একই গ্রামের নজির মিয়ার দখলে থাকা জমিতে রবিবার দুপুরে একই গ্রামের আলী আহমদ তার দলবল নিয়ে দখল করতে যায়। এ সময় নজির মিয়ার লোকজন বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালেকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলাকালে আশপাশের লোকজন ও নবীগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। আবারো যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকায় রয়েছেন সাধারন মানুষ। হামলায় আহতরা হল, আলেকজান বিবি (৫০), জাকারিয়া (১০), শাহ আহমদ (২৯), রিনা বেগম (৪০), লিপিয়া বেগম (৩০), শাহাব উদ্দিন (২৭), বশির মিয়া (৪৫), রাফিয়া বেগম (৩৫), আছিয়া বেগম (৪০), সৈয়দুননেচ্ছা (৪০) ও দিলারা বেগম (৩০)।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই সামসুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছি। দু’পক্ষের মধ্যেই আহত আছে। অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com