সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ১ দালাল আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের দমন করতে তালিকা তৈরি করলেও ধরতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। তবে গতকাল ফজলু মিয়া নামে এক দালালকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে সদর থানার এসআই পলাশ দাসের নেতৃত্বে একদল পুলিশ সদর হাসপাতালে অভিযান চালিয়ে ফজলু মিয়া (৩৫) নামের ওই দালালকে আটক করেন। আটক ফজলু মিয়া শহরের মোহনপুর এলাকার আব্দুল মুহিতের পুত্র। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর হাসপাতালে একটি সংঘবদ্ধ দালাল চক্র কাজ করছে। আর তাদেরকে সহযোগিতা করছেন হাসপাতালের কতিপয় কর্মচারী। গত ৪ ফেব্র“য়ারি হাসপাতাল কর্তৃপক্ষ দালালের তালিকা তৈরি করে আইনশৃংখলা বাহিনীর হাতে দেন। এরপর থেকে পুলিশ অভিযানে নামে। পুলিশের অভিযান টের পেয়ে অন্যান্য দালালরা পালিয়ে যায়।
ভুক্তভোগী রোগীরা জানান, তালিকা তৈরি ও পুলিশের অভিযানের পরও হাসপাতালে দালালদের দৌরাত্ম কমেনি। কতিপয় কর্মচারীদের যোগসাজশে দিন রাতে দালালরা রোগীদেও সাথে প্রতারণা করেই আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com