রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৬৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ডাকাতির প্রস্তুতকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বহরা ইউনিয়নের হবিবপুর গ্রামের নিকট মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হল চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামের জানু মিয়ার ছেলে হায়দর ওরফে আইদুর ডাকাত (৩২) ও একই গ্রামের তাজুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২২)। মাধবপুর থানার পরিদর্শক তদন্ত মোঃ কামরুজ্জামান জানান, রাত আড়াইটার দিকে বহরা ইউনিয়নের হবিবপুর গ্রামের নিকট একটি মাঠে ১৮ থেকে ২০জনের একটি সশস্ত্র ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই আজিজুর রহমান নাইম ও কামরুল ইসলামসহ একদল পুলিশ অভিযান নামেন। ঘটনাস্থলে পৌছুলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে উল্লেখিত দুইজনকে আটক করতে সক্ষম হয় এবং অন্যান্যরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি ছোড়া ও একটি গাছ কাটার করাত জব্দ করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত ডাকাতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com