বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের এসআই অভিজিৎ ডাকাতদলের কবলে

  • আপডেট টাইম রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের এসআই অভিজিৎ ডাকাতদলের কবলে পড়েছে। গতকাল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ বানুগাছ থেকে মামলা তদন্তের কাজ শেষে নবীগঞ্জ ফেরার পথে রাত ১২ টায় হোটেল গ্রেন্ড-সুলতানের সামনে এ ঘটনাটি ঘঠেছে। এ সময় এসআই অভিজিৎ সাহসিকতার সাথে সঙ্গীয় ফোর্স নিয়ে যাত্রীবাহি গাড়ি উদ্ধার করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই অভিজিৎ ভৌমিক বলেন, মামলা সংক্রান্ত একটি বিষয় তদন্ত শেষে নবীগঞ্জ ফেরার পথে গ্রেন্ড সুলতানের সামনে দেখি কয়েকটি যাত্রীবাহি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। তখন আমি গাড়ি থেকে নেমে সামনে গিয়ে দেখি একদল ডাকাত গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে আমার সাথে থাকা সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাতদের ধরতে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে শ্রীমঙ্গল সার্কেল এসপি ও অফিসার ইনচার্জ এসে আমাদের সহযোগিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com