বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আইজিপি পদক পেলেন হবিগঞ্জের ডিবির ওসি মানিকুল ইসলাম

  • আপডেট টাইম শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৮৩ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ কর্মদক্ষতা, সততা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ক্লু-লেস মামলার দ্রুত রহস্য উদঘাটনসহ পেশাগত দায়িত্বে দক্ষতা ও সততার সাথে আইনশৃংখলা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় আইজিপি ব্যাচ-২০১৮ পেলেন হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মানিকুল ইসলাম। গত বুধবার দুপুরে ঢাকাস্থ রাজারবাগ পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. জাবেদ পাঠোয়ারি তাকে এ পদক পড়িয়ে দেন। এর আগে পুলিষ ইন্সপেক্টর মানিকুল ইসলামসহ ৫১৪ জন পুলিশ সদস্যকে আইজিপি পদকে ভুষিত করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি মানিকুল ইসলাম আইজিপি পদক পাওয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা অফিসে ফুল দিয়ে অভিনন্দন জানান সহকর্মীরা। এ সময় ডিবির ওসি শেখ সুহেল রানা, এসআই দেবাশীষ দাস, আবুল কালাম আজাদ, রাজিব, আব্দুল করিমসহ সকল পুলিশগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গ, গত বুধবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে আইজিপি ড. জাবেদ পাটোয়ারি ভালো কাজের স্বীকৃতিসরূপ অবদান রাখায় ও পেশাগত দায়িত্বে দক্ষতা সততার সাথে আইন শৃংখলা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় ডিবির ওসি মানিকুল ইসলামকে পদক দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com