বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে কালন দাশ সভাপতি নির্বাচিত

  • আপডেট টাইম শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউপির ৭৩নং দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার অত্র প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি পদে ৭নং করগাঁও ইউপি যুবলীগের সভাপতি ও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ কালন দাশ ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার সাথে প্রতিদ্বন্দিতা করেন রনজিৎ দাশ তিনি পেয়েছেন ৩ ভোট। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সায়মা সুলতানা, তাকে সহযোগিতা করেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া ও লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশেষ দাশ। নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, ৭৩নং দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি অনন্ত কুমার দাশ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নিলকন্ঠ দাশ, সাধারণ সম্পাদক মইন উদ্দিন, যতি ভূষন দাশ, উপানন্দ দাশ, সুরুন দাশ, লিটন দাশ, বাবুল দাশ, নারায়ণ দাশ, সুধীন দাশ, ধরনী গোপ, সুসাংখ দাশ, রাজেস দাশ, গপেশ দাশ, লিটন দাশ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com