সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরের দানিয়ালপুরে দুই দলের সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

  • আপডেট টাইম শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৯৯ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দানিয়ালপুরে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় এ ঘটনাটি ঘটে।
আহতরা জানান, ওই গ্রামের বারিক মিয়ার পুত্র মামুন মিয়া ও একই গ্রামের মৃত গংরাজ মিয়ার পুত্র নুর আলীর মাঝে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাড়িঘর হামলা ভাংচুর হয়।
খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় নূর আলী ও মামুনকে আটক করা হয়। গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়ার পুত্র আলমগীর (১৮), এমনার মিয়ার স্ত্রীর মনোয়ারা খাতুন (৩৫), জালাল মিয়ার স্ত্রী মহিবুন্নেছা (৩০), বারিক মিয়ার পুত্র শফিক মিয়া (২০), সফর আলীর পুত্র আলেয়া (২০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে সদর থানার এসআই জুয়েল সরকার জানান, ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমান শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com