বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

স্বামীর নির্যাতন সইতে না পেরে চুনারুঘাটের গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট টাইম রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১১৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ স্বামীর নির্যাতন সইতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার নাম আফিয়া খাতুন (২৭)। তিনি আমতলা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী এবং কমলপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে। গতকাল শনিবার শেষ রাতে কোন এক সময় আফিয়া খাতুন আত্মহত্যা করেন। সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানার এসআই মহিন উদ্দিন আফিয়া খাতুনের সুরতহাল শেষে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
আফিয়া খাতুনের ভাই আব্দুল আউয়াল ও পরিবারের সদস্যরা জানান, আমতলা গ্রামের চেরাগ আলীর ছেলে সিরাজ মিয়ার সাথে আমার বোনের ৮ বছর পূর্বে বিয়ে হয়। সিরাজ মিয়া একজন আদম বেপারী। সে মহিলাদের চাকুরীর প্রলোভন দিয়ে বিদেশে পাচার নিয়ে আমার বোনের সাথে প্রায়ই ঝগড়া লেগে থাকত। তার ৫ বছরের ফাতেমা নামের একটি মেয়ে রয়েছে। আমার বোনকে সে প্রায় সময় মারধর করতো। এব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com