বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে আলোচনায় এগিয়ে মরহুম হাদী গাজীর স্ত্রী খালেদা সারোয়ার

  • আপডেট টাইম শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৮৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম হাদী গাজীর স্ত্রী গাজী খালেদা সারোয়ার। তার স্বামী ছিলেন ক্লিন ইমেজের রাজনীতিবীদ, এলাকার উন্নয়ন-অগ্রগতিতে ছিল ব্যাপক ভূমিকা। এই বিষয়টি বিবেচনা করেই মূলত গাজী খালেদা সারোয়ারকে একবার সুযোগ দিতে চান স্থানীয় লোকজন।
নবীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা ফজিলাতুন নেছা রিনা জানান, মরহুম হাদী গাজী ছিলেন অত্যন্ত সৎ এবং ভদ্রলোক। অনেকে তাকে অনুসরণ করে রাজনীতি করতেন। সাধারণ মানুষের সেবার মাধ্যমে সকলের মন জয় করেছিলেন তিনি। হাদী গাজী ছিলেন নবীগঞ্জের একজন প্রাণ পুরুষ। তার স্ত্রীও একজন ভাল মানুষ। এবার তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে নবীগঞ্জবাসী আবারো যোগ্য একজন উপজেলা চেয়ারম্যান পাবে বলে মন্তব্য করেন তিনি।
আফতাব উদ্দিন নামে এক ব্যবসায়ী জানান, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এলাকায় গাজী খালেদা সারোয়ারের নাম ছড়িয়ে পড়েছে। নবীগঞ্জের উন্নয়নকে ঘিরে মরহুম হাদী গাজীর অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়নে এবার আমরা তার স্ত্রীকে নির্বাচিত করতে চাই।
এ ব্যাপারে গাজী খালেদা সারোয়ার জানান, আমার স্বামী সবসময় সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই কাজ করতেন। কাজ করেছেন অস্বচ্ছল মানুষদেরকে নিয়ে। সেজন্য এলাকার অনেক লোকজন এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেয়ার জন্য সমর্থন দিয়েছেন। তবে আমি এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com