বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় ২ মাদ্রাসা ছাত্রীসহ আহত ৩

  • আপডেট টাইম শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪
  • ৪৯৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পল্লীতে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই মাদ্রাসা ছাত্রীসহ একই পরিবারের ৩ সহোদর ভাই বোন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার আব্দাছালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-সিরাজ আলীর ছেলে আব্দুল আলী (৩০) এর সাথে একই গ্রামের শমছু মিয়ার ছেলে শামীম মিয়া ও জসীম মিয়াসহ কতিপয় লোকের বিরোধ চলে আসছিল। এর জের ধরে দেশীয় অস্ত্র শস্ত্রসহ প্রতিপক্ষের লোকজন আব্দুল আলীর উপর হামলা চালায়। এ সময় তার দু’বোন আদমপুর মাদ্রাসার ছাত্রী জোৎস্না আক্তার ও রুসনা আক্তার এগিয়ে আসলে তাদেরকে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় আব্দুল আলী (৩০), জোৎস্না আক্তার (১৪) ও রুসনা আক্তার (১৩)কে চুনারুঘাট হাসপাতাল ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com