শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

সুষ্ঠু তদন্ত না হলে সুষ্ঠু বিচার হতে পারে না-ড. রেজা কিবরিয়া

  • আপডেট টাইম সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ৬১০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ একটি সুষ্ঠু তদন্ত না হলে কখনও একটি সুষ্ঠু বিচার হতে পারে না। আমার বাবার হত্যার বিচারের একের পর এক মিথ্যা চার্জশীট দেওয়া হয়েছে এবং সে গুলো মেনে নেওয়ার জন্য আমার মা ও আমাকে হুমকি দেওয়া হয়েছে যেন তা আমরা মেনে নেই। তা আমরা মানিনী। আমার বাবার হত্যাকাণ্ডের পর থেকে যে তদন্তগুলো হয়েছে সে গুলোর প্রতি আমার কোন আস্থা নেই পরিবারেরও কোন আস্থা নেই। গতকাল সকালে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ১৪তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে এ কথাগুলো বলেন কিবরিয়া পুত্র ড. রেজা কিবরিয়া।
এ সময় তিনি আরও বলেন আমার বাবার হত্যাকারিরা যে দলেরই হোক না কেন আমরা আসল মদদদাতাকারীকে চিহ্নিত হয় সেই দাবী জানাই। যারা আমার বাবাকে হত্যা করেছে তারা চেষ্টা করেছে এবং এখন করে যাচ্ছে মিথ্যা চার্জশীটে করা মামলা নিষ্পত্তি হয়, তাহলে তারা বেঁচে যাবে। আমাদের মতো শত শত পরিবার বিচারের অপেক্ষায় আছে আমি চাই যেন সবাই সুষ্ঠু বিচার পায়।
উল্লেখ্য ২০০৫ সালের ২৭ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভায় শেষে গ্রেনেড হামলায় নিহত হন তৎকালীন হবিগঞ্জ-৩ আসনের এমপি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় শাহ এএমএস কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী প্রাণ হারান। আহত হন কমপক্ষে শতাধিক নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com