বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের বানিজ্যিক এলাকা থেকে ৪ মহিলা ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯
  • ৭৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে রামজয় মোদক এলাকায় সরকারী কর্মচারী এক মহিলার গলা থেকে চেইন ছিনতাইকালে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চার মহিলা সদস্য ধরাশায়ী হয়েছে। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। সূত্র জানায়, হবিগঞ্জ শহরে বিভিন্ন জেলা থেকে এসে একদল মহিলা ছিনতাইকারী অভিনব কায়দায় বিভিন্ন স্থানে ছিনতাই করছে। তাদের প্রধান টার্গেট স্পট হচ্ছে সদর হাসপাতাল, রামজয় মোদক ফার্মেসী এলাকা কোর্টসহ বিভিন্ন জনবহুল এলাকা। তারা বিভিন্ন ছদ্মবেশে টমটম এবং সিএনজি অটোরিক্সায় এসব কার্যকলাপ চালাচ্ছে আর তাদেরকে সহযোগিতা করছে হবিগঞ্জ শহরের কিছু চিহ্নিত সোর্স। এর বিনিময়ে তারা কমিশন পেয়ে থাকে। যদিও তারা কোন কোন সময় গ্রেফতার হয়ে কারাগারে যায়। কিন্তু আইনের ফাকফোকড়ে বেরিয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ে। আর তাদের খপ্পরে পড়ে অনেক ভদ্রঘরের মহিলাসহ গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল মানুষ সর্বশান্ত হচ্ছেন। গতকাল শুক্রবার বেলা ১টার দিকে বাণিজ্যিক এলাকা থেকে এক সরকারী কর্মচারী মহিলা টমটম যোগে নতুন বাসষ্ট্যান্ডে যাওয়ার জন্য রওয়ানা হন। এ সময় ওই টমটমে চারজন মহিলা ছিনতাইকারী উঠে। এক পর্যায়ে ওই মহিলার চেইন নিতে চাইলে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে চার মহিলা ছিনতাইকারীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় সোপর্দ করে। আটককৃতরা হল, সদর উপজলোর কাটাখালি গ্রামের ছুরক মিয়ার স্ত্রী তাছলিা আক্তার (৩০), মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের কথিত কবিরাজ আবুল হোসেনের স্ত্রী আছিয়া খাতুন (২০), একই গ্রামের আছকির আহমেদ তৌহিদের স্ত্রী জুলেখা খাতুন (২২) ও নোয়াগাও গ্রামের কালা মিয়ার স্ত্রী রুকসানা আক্তার (২১)। গতকাল শুক্রবার বিকালে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে ওই মামলার তদন্তÍকারী কর্মকর্তা জুয়েল সরকার জানান। থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে ছিনতাই হওয়া ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com