বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ-সিলেট মহিলা আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সালেহা চৌধুরী’র কম্বল বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯
  • ৬৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ একাদশ জাতীয় সংসদ-এর হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য সালেহা বেগম চৌধুরী শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অসহায়, ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে তিনি এ কম্বল বিতরণ করেন।
উল্লেখ্য, সালেহা বেগম চৌধুরী ইতিপূর্বে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ ও চুনারুঘাট উপজেলা পরিষদে সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি হবিগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত নারী আসন-৪ এর নির্বাচিত সদস্য। এছাড়াও তিনি চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)-এর হবিগঞ্জ জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক এবং মেজর জেনারেল এম.এ রব গবেষনা পরিষদের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন ধরে জড়িত। তিনি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে (সিলেট-হবিগঞ্জ) বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। এ লক্ষ্যে তিনি গত ১৮ জানুয়ারী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ড. মোঃ আব্দুস ছোবহান গোলাপ এমপি’র কাছে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com