শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয় নবীগঞ্জে ব্যালট ছিড়ে ফেলাসহ দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রসুলকে কারাদন্ড হবিগঞ্জে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বানিয়াচংয়ে বিএনপি-খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ॥ ১ জনের কারাদন্ড হবিগঞ্জ-৩ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী জিকে গউছকে জামায়াত প্রার্থীর অভিনন্দন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ

বাহুবলে হোটেল দ্য প্যালেসে নতুন ভোকাল নিয়ে কনসার্টে এলআরবি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ৫৩১ বা পড়া হয়েছে

বিনোদন রিপোর্ট ॥ কিংবদন্তী গিটার বাদক ও গায়ক আইয়ুব বাচ্চু গত বছরের ১৮ অক্টোবর চির বিদায় নিয়েছেন। আইয়ুব বাচ্চুর মৃত্যুতে তাঁর ব্যান্ডদল এলআরবির ভবিষ্যতও যেন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। দলটির ভবিষ্যৎ ভোকাল কে হচ্ছেন তা নিয়ে এলআরবি ভক্তদের মনেও দেখা দেয় প্রশ্ন ও কৌতুহল।
আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজোয়ার কয়েকটি কনসার্টে গিটার বাজানোর পাশাপাশি বাবার গান নিজের কণ্ঠে ধারণ করায় অনেকেই মনে করছিলেন, তাজোয়ারই এলআরবির হাল ধরবেন। কিন্তু আপাতত সেটা হচ্ছে না। নতুন ভোকাল নিয়ে আসছে এলআরবি।
আজ মঙ্গলবার ২২ জানুয়ারি হবিগঞ্জের হোটেল দ্য প্যালেসে কনসার্ট করবে এলআরবি। সেখানে গান গাইবেন দলটির ড্রামার রোমেল। ড্রাম বাজানোর পাশাপাশি এলআরবির গান গেয়ে শোনাবেন তিনি। দুদিন পর ২৪ জানুয়ারি ঢাকায় আরেকটি কনসার্ট করবে এলআরবি। সেখানেও গাইবেন রোমেল। এর আগে নতুন ভোকাল খোঁজার কথা জানিয়েছিলেন দলটির ম্যানেজার শামীম আহমেদ। তবে এখন পর্যন্ত নতুন কাউকে পাওয়া যায়নি। তাই আপাতত তিন সদস্য নিয়েই কনসার্ট করতে যাচ্ছে এলআরবি। তিন সদস্য হলেন- বেজ গিটারিস্ট স্বপন, লিড গিটারিস্ট ও ব্যাকভোকাল মাসুদ এবং ড্রামার রোমেল।
ধারণা করা হচ্ছিল কনসার্টে গান গাইবেন মাসুদ। কারণ এস আই টুটুল এলআরবি থেকে চলে যাওয়ার পর আইয়ুব বাচ্চুর সঙ্গে ব্যাকভোকাল হিসেবে মাসুদের কণ্ঠই শুনে এসেছেন শ্রোতারা। তবে শেষ পর্যন্ত মাসুদ নয়, এলআরবির গান কণ্ঠে ধারণ করতে যাচ্ছেন রোমেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com