বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে বাহুবলের ২ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯
  • ৬৫৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের ২ ডাকাত সদস্যকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার মধ্যরাতে র‌্যাব- ৯ এর একটি শ্রীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য আব্দুল আউয়াল (৩০) ও একই রাতে বাহুবল মডেল থানা পুলিশ সিলেটের সুরমা এলাকা থেকে ডাকাত দলের সদস্য মাসুম মিয়া (২৫) কে গ্রেফতার করে। আটককৃত আব্দুল আউয়াল বাহুবল উপজেলার চক হরিহর (মানিকা) গ্রামের আব্দুল মালেকে পুত্র ও মাসুম মিয়া একই উপজেলার ভেড়াখাল গ্রামের নূর মিয়ার পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার মধ্যরাতে র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে শ্রীমলঙ্গ এলাকা থেকে ডাকাত আব্দুল আউয়ালকে গ্রেফতার করে বাহুবল মডেল থানায় সোপর্দ করে। এদিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই হাসেম ও এএসআই সাহিদুল হকের যৌথ নেতৃত্বে একদল পুলিশ সিলেটের সুরমা এলাকা থেকে ডাকাত মাসুক মিয়াকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে তারা উভয়েই মিলিত হয়ে হবিগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ডাকাতি করে চলছিল বলে আটক সূত্রে জানা গেছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে। ইতিমধ্যে উভয় ডাকাত একাধিকবার হাজতবাসও করেছে বলে পুলিশ জানিয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, ডাকাত আব্দুল আউয়াল ও মাসুম মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com