বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে বাড়িতে ট্রাক ঢুকে বৃদ্ধের প্রাণহানী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে সড়কের পাশের একটি বাড়িতে ট্রাক ঢুকে বৃদ্ধের প্রাণহানী। এ ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বেলা ১টার দিকে হবিগঞ্জ-হিয়ালা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনায় ফিরোজ আলী (১০১) নিহত হন। ট্রাকটি স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, মালবোঝাই ট্রাকটি হবিগঞ্জ থেকে ইকরাম যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। এ সময় ফিরোজ আলী আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী হবিগঞ্জ-হিয়ালা সড়ক এক ঘণ্টা অবরোধ করে চালকের শাস্তির দাবি করে। পরে পুলিশ গিয়ে চালককে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে। এদিকে, সদর থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com