বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে অটোরিক্সার ধাক্কায় ৩ শিক্ষার্থী আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার এসিআরসি উচ্চ বিদ্যালয়ের সামনে অটোরিক্সার ধাক্কায় ৩ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলো, ওই স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী জেরিন আক্তার, জুয়েল মিয়া ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুমা রানী দাস। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা জানান, স্কুল ছুটির পর সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী অটোরিক্সা তাদেরকে চাপা দেয়। এতে তারা আহত হয়। খবর পেয়ে লাখাই থানার ওসি এমরান হোসেন ঘটনাস্থলে পৌছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদেরকে অটোরিক্সা চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশস্থ করলে পরিস্থিতি শান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com