বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ট্রাক্টর চাপায় ২ কলেজ ছাত্রী গুরুতর আহত ॥ সিলেট প্রেরণ

  • আপডেট টাইম সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯
  • ৬০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরতলীর বানিয়াচং রোডের রাজাবাদ রাইছ মিল এর সামনে ট্রাক্টর চাপায় নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের দ্বাদশ শ্রেণীর দুুুই ছাত্রী গুরুতর আহত হয়েছে। রবিবার দুপুরে শহরতলীর রাজাবাদ এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলো, গয়াহরি গ্রামের হরিবল দাশের মেয়ে জনি দাশ (১৭) ও হেমেন্ড দাশের মেয়ে পলি দাশ (১৭)। জানা যায়, উল্লেখিত সময় কলেজ থেকে বাড়ি ফেরা পথিমধ্যে শহরতলীর বানিয়াচং রোডের রাজাবাদ রাইছ মিল এর সামনে পৌঁছামাত্রই একটি বেপরোয়া গতির ট্রাক্টর দুই কলেজ ছাত্রীকে মারাত্মক ভাবে চাপা দেয়। এতে জনি ও পলি গুরুতর আহত হয়।
আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে ট্রাক্টরটি আটক করে থানা নিয়ে গেছে নবীগঞ্জ থানা পুলিশ। তবে ঘাতক ট্রাক্টর চালককে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে দ্রুত ঘাতক ট্রাক্টর চালককে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। অন্যতায় কঠোর আন্দোলনে নাম হুশিয়ারি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com