বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আবু জাহির-মজিদ খানের হ্যাট্রিক জয়

  • আপডেট টাইম সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮
  • ৮২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) ১লাখ ৭৭ হাজার ৯শ ৩১ ভোট পেয়ে অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান ও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে ১ লাখ ৯৩ হাজার ৮শ ৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের ২ প্রার্থী। আর এ বিজয়ের মধ্য দিয়ে তারা দুজনেই অর্জন করে নিলেন হ্যাট্রিক শিরোপা। তাদের দুজনের নিকটতম প্রতিদ্বন্দ্বিও ছিল বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী।
আব্দুল মজিদ খানের নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট তথা খেলাফত মসলিসের প্রার্থী মাওলানা আব্দুল বাছেত আজাদ। তিনি পেয়েছেন ৬০ হাজার ২৫ ভোট। আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৯’শ ৭২ ভোট। আর অ্যাডভোকেট মোঃ আবু জাহির পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৮শ ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ পেয়েছেন ৬৮ হাজার ৭৮ ভোট। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৬ হাজার ৩শ ৬৩ জন। মোট কেন্দ্র ছিলো ১৩১টি। এবার ৩য় বারের মতো এমপি নির্বাচিত হলেন তারা।
রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com