মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

গুঞ্জনে বিভ্রান্ত না হয়ে ৩০ ডিসেম্বর লাঙ্গলে ভোট দেয়ার আহ্বান শংকর পালের

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শংকর তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। তিনি গত কয়েকদিন ধরে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও, বিশপাশা, জলসুখা, আজমিরীগঞ্জ বাজার, বানিয়াচঙ্গ উপজেলা সদর, খাগাউড়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। তিনি বলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনটি উন্মুক্ত। পল্লীবন্ধু নির্দেশেই আমি লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। তাই জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে লাঙ্গলের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি বলেন-একটি মহল আমার জনপ্রিয়তা ঈর্শান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ভাবে অপ-প্রচার করছে। এসব অপ্রচারে বিভ্রান্ত না হয়ে ৩০ ডিসেম্বর কেন্দ্রে গিয়ে স্বতস্ফুত ভাবে লাঙ্গল প্রতিকে ভোট প্রদানের আহ্বান জানান। গণসংযোগকালে তার সাথে ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা জাপার সাধারণ সম্পাদক কাপ্তার সারোয়ার, জেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক শেখ জালাল, জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, নাসিম আহমেদ জামাল, জেলা যুবসংহতির নেতা রইচ আলী, বিশ্বজিৎ চৌধুরী, বাদল পাল, মোতাব্বির হোসেন, রকু নাথ বণিক, সম্রাট রায়, পংকজ রায়, মান্নান মিয়া, রঞ্জিত পাল, সুঞ্জিত রায়সহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com