বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিনাভোটে এমপি হতে চায় আ.লীগ নেতারা-জিকে গউছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ। গতকাল বুধবার দিনভর তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থণা করেছেন। বিভিন্ন পথসভায় বক্তব্য রেখেছেন। গণসংযোগকালে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ জনতার ঢল নামে। সর্বস্তরের মানুষ জি কে গউছকে বিজয়ী করতে একাট্টা হয়ে স্বতস্ফূর্ত সমর্থন দিচ্ছেন। পরে কেশবপুর বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় জি কে গউছ বলেন-হবিগঞ্জে গণ গ্রেফতারের মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে আওয়ামীলীগের পায়ের নীচে মাটি নেই। লাগামহীন দূর্নীতির মাধ্যমে জনবিচ্ছিন্ন আওয়ামীলীগ নেতারা নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করানো হচ্ছে। তারা বুঝতে পারছেন জনগণ তাদের সাথে নেই। তাই কেন্দ্র দখল করে ২০১৪ সালের মত আবারও বিনাভোটে এমপি হতে চায় আওয়ামীলীগ নেতারা। কিন্তু দেশের জনগণ তাদেরকে আর সেই সুযোগ দিবে না। জনগণ ভোট দিতে চায়, নিজের ভোট নিজে দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। ওয়ার্ড বিএনপির সভাপতি তাউছ মিয়ার সভাপতিত্বে ও ছাত্রদল নেতা নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শহিদুজ্জামান আবেদ মেম্বার, শফিক মিয়া, হাজী সাহেব আলী, নাসির মিয়া, লিটন মিয়া, বেনু মিয়া, শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাজী নুরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com