বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে জাপা প্রার্থী আতিকের প্রচারণা

  • আপডেট টাইম রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের বিভিন্ন স্থানে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা ও গাড়ি বহর সহকারে পথসভা ও গণসংযোগ করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত তিনি রূপাইছড়া রাবার বাগান, ¯œানঘাট, মুদাহারপুর, ফতেহপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ পথসভা করেন। এসময় জাপা এমপি প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেন-পল্লীবন্ধু এরশাদের শাসনামলের বিভিন্ন দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে ৩০ ডিসেম্বর লাঙ্গল মার্কা ভোট কামনা করেন। তিনি আরো বলেন, পল্লীবন্ধু নবীগঞ্জ ও বাহুবলকে উপজেলায় রূপান্তরিত করেছেন, আমার মা হযরত শাহ নাসিরুদ্দিন সিপাহসালার (র.) এর বংশধর, আমার মায়ের স্বপ্ন এবং তিনি মৃত্যুর পূর্বে আমাকে বলে গেছেন হবিগঞ্জবাসীর সুখে দুঃখে পাশে থাকার জন্য, ইনশাআল্লাহ আমার মায়ের স্বপ্ন পুরণে বিগত দিনে আমি যেমন হবিগঞ্জ-৩ আসনে হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটে আমার ব্যক্তিগত তহবিল থেকে কোটি কোটি টাকা ব্যয় করে জনগণের সাথে সম্পৃক্ত ছিলাম; আগামী দিনে যদি আমি এ আসন থেকে নির্বাচিত হই তাহলে নবীগঞ্জ বাহুবলবাসী অবশ্যই গ্যাসের সুযোগ সুবিধা পাবেন। আমার স্বপ্ন আছে এখানে একটি অর্থনৈতিক জোন করার ইনশাল্লাহ এমপি হলে তা বাস্তবায়ন করবো। আপনাদের সহযোগিতা নিয়ে আমি নবীগঞ্জ-বাহুবল আসনে চমক দেখাতে চাই।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আব্দুল মোক্তাদির চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা জাপা নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা জেলা কৃষক পার্টির সভাপতি গাজী মিজবাহ্ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খয়ের, বাহুবল উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এম এ জলিল তালুকদার, ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া, সদস্য সচিব আব্দুল আহাদ, জেলা জাপা নেতা আয়ুব আলী মেম্বার, জেলা ছাত্র সমাজের সভাপতি যুবায়ের আহমেদ, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ, জাপা নেতা সৈয়দ মিয়া, ইয়াকুব আলী মেম্বার, উপজেলা যুবসংহতির আহ্বায়ক ফাকু মিয়া, নুরুল আমিন, হাকিম আশরাফ আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com