বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জনগণ ধানের শীষের পক্ষেই অবস্থান নিচ্ছে-জিকে গউছ

  • আপডেট টাইম রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেছেন, পুলিশের দমন পীড়ন যতই বৃদ্ধি পাচ্ছে জনগণ ধানের শীষের পক্ষেই অবস্থান নিচ্ছেন। ধানের শীষের গণজোয়ার দেখে আওয়ামীলীগ নেতারা বেশামাল হয়ে পড়েছে। বিএনপি নির্বাচনে থাকলে আওয়ামীলীগের নিশ্চিত পরাজয় হবে। জনগণ তাদের নিকট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই পুলিশ লেলিয়ে দিয়ে বিএনপি নেতাকর্মীদের গণ গ্রেফতার করছে। বিএনপিকে মাঠ ছাড়া করে আবারও একতরফা নির্বাচনের পায়তারা করছে আওয়ামীলীগ। বিএনপি নির্বাচনী মাঠে থাকুক আওয়ামীলীগ তা চায় না। কিন্তু বিএনপি পুলিশী নির্যাতনের ভয় উপেক্ষা করেই নির্বাচনী মাঠে থাকবে, ধানের শীষের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবে।
তিনি গতকাল শনিবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া এলাকায় ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত এক জনসভায় এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন, ইতিহাস প্রমাণ করে, দমন পীড়ন করে কোনো স্বৈরশাসক ঠিকে থাকতে পারেনি। আওয়ামীলীগ সরকারও ঠিকে থাকতে পারবে না। দেশের মানুষ বিএনপির পক্ষে, মানুষ পরিবর্তনের পক্ষে। মানুষ আওয়ামীলীগ সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়। কারণ আওয়ামীলীগের দুঃশাসনে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, মানুষের মৌলিক অধিকার নেই, জানমালের নিরাপত্তা নেই, বাক স্বাধীনতা নেই। দেশের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আগামী ৩০ তারিখ ভোট বিপ্লবের মধ্য দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি একটি ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির পথ সুঘম করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
এর আগে তিনি পইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনভর গণসংযোগ করেন। পরে আটঘরিয়া বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়।
বিএনপির নেতা বজলু মিয়ার সভাপতিত্বে ও কামাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডঃ ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সহ সভাপতি মহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা মহিলাদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, আইরিন আক্তার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com