বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাবার স্বপ্ন পূরণ করতেই এমপি প্রার্থী হয়েছি-ড. রেজা কিবরিয়া

  • আপডেট টাইম রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৬৬৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেন, বাবার স্বপ্ন পূরণ করতেই আমি এমপি প্রার্থী হয়েছি। বড় চাকুরী ছেড়ে আজ আপনাদের সেবায় এসেছি। আমি নবীগঞ্জ বাহুবলের এমপি নির্বাচিত হলে ভিক্ষার জন্য কারও কাছে হাত পাততে হবে না। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩ টায় বাহুবলের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলে তিনি।
তিনি বলেন, বাবার ইচ্ছা ছিল বাহুবল-নবীগঞ্জের এমপি হয়ে জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করবেন। বাবার জীবদ্দশায় তা সম্ভব হয়নি। বাবার স্বপ্ন পূরণেই আমি এমপি প্রার্থী হয়েছি। বাবার স্বপ্ন পূরণ করতে, আমি বিদেশে অনেক টাকা বেতনের চাকুরী ছেড়ে দিয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে এসেছি। আমি পাবলিক সার্ভেন্ট হিসাবে জনগণের মধ্যে বেঁচে থাকতে চাই।
তিনি আরো বলেন, দেশ বিদেশ ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেছি নবীগঞ্জ-বাহুবলের জনগণের ভাগ্য উন্নয়নে তা কাজে লাগাতে চাই। আমরা ক্ষমতায় গেলে এদেশের রাজা প্রজার ষ্টাইল বদলিয়ে দেশের উন্নয়নে কাধে কাধ মিলিয়ে কাজ করব।
তিনি দু:খ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন অযথা আমার সাড়ে ৫ হাজার টাকা ঋণখেলাপী দেখিয়ে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে ৫ হাজার কোটি টাকার ঋণখেলাপী রেখেও জনৈক প্রার্থীকে মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছিল।
তিনি আওয়ামীলীগকে ইঙ্গিত করে বলেন, ওরা আমাদেরকে ভয় পায়, তাই ড. কামাল হোসেন, আসম রব আমার উপর হামলা চালায়, আমরা ভীরু নই, হামলা মামলা আমরা ভয় পাইনা। দেশ এখন অন্ধকারে ৩০ তারিখের পর আলোতে আসবে আমাদের এ প্রিয় দেশ। এ সময় তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বাবা জীবিত থাকলে তিনি এখন আওয়ালীগ করতেন না। এসময় তিনি নেতাকর্মীদের ৩০ তারিখ পর্যন্ত সব কিছু ধৈর্য ধরে মোকাবেলা করার আহব্বানও জানান।
এর আগে বিকাল ৩ টায় ড. রেজা কিবরিয়া নেতাকর্মীদের নিয়ে তিনি পুরো বাহুবল বাজার ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণা করেন। উপজেলায় মহাজোট প্রার্থীদের পোষ্টার দেখা গেলেও ধানের শীষের পোষ্টার দেখা যায়নি। গ্রেফতারের ভয়ে গা ঢাকা দিয়েছে বিএনপি জামায়াত নেতাকর্মীরা। তবে তাদের ধারনা ৩০ তারিখ সারাদিন ধানের শীষের নিরব ভোট বিল্পব হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাস সভাপতি মিজানুর রহমান চেধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজুসহ অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com