বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

করাবে ধানের শীষের নির্বাচনী সভায় জি কে গউছ ॥ মানুষ ধানের শীষকে বিজয়ী করে আ’লীগের দুঃশাসন থেকে মুক্তি চায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৭৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেছেন-মহান আল্লাহ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। তাই গায়েবী মামলা দিয়ে আর বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। পুলিশ লেলিয়ে দিয়ে বিএনপি নেতাকর্মীদের যতই হয়রানী করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে ধানের শীষের বিজয় ততই নিশ্চিত হচ্ছে। কারণ জনগণ আওয়ামীলীগের জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষ ধানের শীষকে বিজয়ী করে আওয়ামীলীগের দুঃশাসন থেকে মুক্তি চায়। তিনি গতকাল বুধবার বিকালে লাখাই উপজেলার করাব ইউনিয়নে ধানের শীষের সমর্থনে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন।
এর আগে তিনি করাব ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনভর গণসংযোগ করেন। পরে করাব গ্রামে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
করাব ইউনিয়ন বিএনপির সভাপতি জানে আলমের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা ফজলে রাব্বীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, বিএনপি নেতা ড. আক্তার আহাদ স্বপন, লাখাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ ফরিদ মিয়া, আব্দুল আউয়াল ভুইয়া, জয়নাল আবেদীন, মনু মেম্বার, আক্তার মিয়া, বজলু মেম্বার, নুরুল ইসলাম সাফি, ফারক মিয়া, কবির মিয়া, সাইদুর মেম্বার, বদর মিয়া, লাখাই উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম গোলাপ, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মালু, মুছাউল আলম, শফিউল আলম শাবাল, রফিক মিয়া, আব্দুস শহিদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জি কে ঝলক, রুমেল খান চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com