বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শৃংখলার উন্নয়ন ঘটিয়ে সুশাসনের মডেল করবো হবিগঞ্জকে-আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ এবং মহাজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হবিগঞ্জে সন্ত্রাস-দুর্নীতি আর চাঁদাবাজদের উত্থান ঘটেছিল। লায়ন-ড্রাগন গ্র“প সৃষ্টির মাধ্যমে দিনের বেলা প্রকাশ্যে গুলি বিনিময় করতো সন্ত্রাসীরা। যে কারণে আতঙ্কের মধ্যে দিন কাটতো শান্তিপ্রিয় হবিগঞ্জবাসীর। কিন্তু বিগত ১০ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় শান্তিপ্রিয় হবিগঞ্জবাসী ফিরে পেয়েছেন তাদের কাংখিত শান্তি। এখন অস্ত্রের মহড়া তো দূরে থাক, অপরাধীরা রাস্তায় বের হওয়ার সাহস পাচ্ছে না। চাঁদা বাজির শিকার হচ্ছেন না কোন ব্যবসায়ী। ন্যায় বিচার প্রতিষ্ঠায় ১০ তলা জুডিসিয়াল ভবন নির্মাণসহ ব্যাপক পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। পুলিশ স্টেশনের আধুনিকায়নসহ লোকবল বৃদ্ধি এবং জনগণকে সম্পৃক্ত করায় অপরাধ কমে এসেছে। আইন-শৃংখলার উন্নতির মাধ্যমে আমরা হবিগঞ্জকে একটি সম্প্রীতির এলাকা হিসেবে গড়ে তুলেছি। বিচার ও আইন-শৃংখলার আরো উন্নয়ন ঘটিয়ে হবিগঞ্জকে সুশাসনের মডেল হিসেবে গড়ে তুলাই আমার লক্ষ্য।
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত নিজামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠন আয়োজিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, নিজামপুর ইউনিয়নবাসী আমার কাছে যা চেয়েছেন, আমি তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করেছি। এখন এই এলাকা অনেক বদলে গেছে। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। এখানে শিল্প এলাকাও গড়ে উঠেছে। বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে প্রতিটি ঘর। আরো অনেক উন্নয়নের পরিকল্পনা রয়েছে আমার।
পৃথক আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জাসদের সভাপতি এডঃ তাজ উদ্দিন সুফী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মশিউর রহমান শামীম, শেখ একেএম সুফী, পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, আব্দুর রাজ্জাক, আব্দুল আউয়াল তালুকদার, আব্দুল মুকিত, চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ, আব্দুল মতিন, নুরুল হক তালুকদার, ডাঃ কুতুব উদ্দিন, শফিকুল ইসলাম তোফায়েল, আব্দুল কাইয়ুম, তাজুল ইসলাম, শেখ সেবুল আহমেদ, মনির হোসেন সুমন, সোহেল মিয়া, আব্দুর রউফ, শফিক মিয়া, মধু মিয়া, ছনু মিয়াসহ প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com