বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেএসসি-জেডিসি ও প্রাথমিক সমাপনীর ফল ২৪ ডিসেম্বর

  • আপডেট টাইম বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি ও জেডিসি এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হবে ২৪ ডিসেম্বর। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেএসসি ও জেডিসির ফল ২৫-২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রী ২৪ ডিসেম্বর সময় দিয়েছেন। অপরদিকে পঞ্চমের সমাপনীর ফল ২৬-২৭ ডিসেম্বর প্রকাশের সময় চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী ২৪ তারিখের সম্মতি দেওয়ায় দুই সমাপনীর ফল প্রকাশ হবে একই দিনে।
তিনি বলেন, জেএসসি-জেডিসি ও প্রাথমিকের সমাপনীর ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী আগামী ২৪ ডিসেম্বর সময় দিয়েছেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সময় চেয়ে পাঠানো ফাইল এখনও মন্ত্রণালয়ে ফেরত আসেনি।
ওই কর্মকর্তা আরও জানান, একই দিন বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
জেএসসি-জেডিসি ও প্রাথমিক-ইবতেদায়ী পরীক্ষায় এবার মোট ৫৭ লাখ ৬৫ হাজার ৪৫৬ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থী ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com