বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইকরাম সড়কে টমটম উল্টে ছালা বাবা নিহত

  • আপডেট টাইম রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে ইকরাম-সাঙ্গর সড়কে টমটম উল্টে মুখলেছুর রহমান ওরফে ছালা বাবা ফকির (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত বাবা ফকির ইকরাম গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি মোকামের খাদেম। গতকাল ওই সময় তিনি টমটম যোগে ইকরাম থেকে উত্তর সাঙ্গর গ্রামে তার এক ভক্তের বাড়িতে যাচ্ছিলেন। উল্লেখিত স্থানে পৌছলে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ছালা বাবা টমটমের নীচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ভক্তদের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে এসআই নাজমুল হাসান লাশের ছুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে। ঘটনার পর পরই লোকজন টমটম আটক করলেও চালক পালিয়ে যায়। এদিকে তার ভক্তরা ওই টমটম চালককে খুজে বেড়াচ্ছে।
এদিকে তার মৃত্যুতে এলাকায় ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরে সমঝোতার মাধ্যমে ময়নাতদন্ত ছাড়াই ভক্তদের নিকট লাশ হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com