বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শরিফাবাদ দাখিল মাদ্রাসায় সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ক্লাসরুম উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৬৬৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলাধীন শরিফাবাদ দাখিল মাদ্রাসায় সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ক্লাসরুম এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা শেখ মোঃ খাইরুদ্দিন-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরাঙ্গ চক গ্রামের বিশিষ্ট মুরুব্বী শেখ একেএম সূফী, পইল গ্রামের বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব মোঃ আম্বর আলী, সৈয়দপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ গিয়াস উদ্দিন মানিক, মাদ্রাসার প্রতিষ্ঠাতার সহধর্মিনী মাহেলা বেগম ও শরিফাবাদ গ্রামের বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব মিজান আলী। মাদ্রাসার শিক্ষক মাওলানা ফরাস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মজিদ, মাওলানা মুজিবুর রহমান, মোঃ গোলাম মোস্তফা মঈন, কামরুল হাসান রাসেল, মাওলানা মঈনুল হাসান, মাহবুবুল হাসান চৌধুরী, মাওলানা শামীম উসমান, শাহ মোঃ আলা উদ্দিন, মোঃ উসমান গনি ও মোঃ আব্দুল কাইয়ূম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com