মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ খাল বিলুপ্তির পথে পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৬৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কাজিরবাজার ঘেষা বিবিয়ানা নদী পর্যন্ত পানি নিস্কাশনের খালটি অবৈধ দখলদার, ময়লা আবর্জনা পেলে এবং খালের উপর দিয়ে এলজিইডি কর্তৃক ইট সলিং রাস্তা নির্মাণের কারনে দিন দিন হারিয়ে যাচ্ছে। বিলুপ্ত হতে বসেছে এক সময়ের বিশাল আকৃতির এই খালটি। যুগ যুগ ধরে এই খাল দিয়ে বিবিয়ানা নদী হয়ে কাজিরবাজারে ধান, কাঠাল বুঝাই নৌকা চলাচল করতো। সময়ের পরিবর্তনে উক্ত খাল দিন দিন ছোট হয়ে তার নাব্যতা হারিয়ে পেলতে বসেছে। এরমধ্যে ওই খালের উপর দিয়ে এলজিইডি ইট সলিং রাস্তা নির্মাণ করলেও পানি নিস্কাশনের জন্য কোন কালভার্ট না রাখায় বাজারসহ আশপাশ এলাকার পানি নিস্কাশনের রাস্তা বন্ধ হয়ে যায়। এছাড়া উক্ত খালের উপর গড়ে উঠেছে বেসরকারী একটি মাদ্রাসা, দফাদার মনাই নমঃসুদ্র তৈরী করেছেন ঘর বাড়ি। অনেকেই ময়লা আবর্জনার স্তুপ পেলে যাচ্ছেন অহরহ। ফলে খালটি ভরাট হওয়ার পথে বসেছে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারন করেছেন। এলাকাবাসী জানান, প্রায় ৬/৭ মাস পুর্বে ওই এলাকায় সরকারী কাজে হবিগঞ্জের জেলা প্রশাসক, ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন গেলে গ্রামবাসী ওই খালের বর্তমান অবস্থা দেখান। এ সময় এলাকার দাবীর প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পানি নিস্কাশনের জন্য কালভার্ট নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থার আশ^াস দেন। এছাড়াও খালের অপর অংশে কাকড়াখালি খালে স্থানীয় প্রভাবশালীরা বাঁধ নির্মাণ করে মাছ চাষ করে আসছে। ফলে পানি নিস্কাশনের ওই রাস্তাও বন্ধ হয়ে যায়। ফলে জনসাধারণের ভোগান্তি চরম আকার ধারন করবে বলে আশংখ্যা এলাকাবাসীর। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূূমি) বলেন, পানি নিস্কাশনের জন্য প্রথম কাজটি হলো নির্মিত রাস্তায় বড় একটি কালভার্ট নির্মাণ করা। তবে খাল অবৈধ দখলদারদের উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় তহশীলদার মতিলাল নন্দি জানান, এই গুলো সরকারের কি পরিমাণ তা নির্ণয় করে ব্যবস্থা নেয়া হবে। তবে বার বার চিঠি লেখার পরও উপজেলা ভূমি থেকে সার্ভেয়ার না আসায় সঠিক পরিমাপ করা সম্ভব হচ্ছে না। স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ খালেদ মোশারফ, বিশিষ্ট মুরুব্বী জয়নাল আবেদীন, নজরুল ইসলাম ও আবু সাইয়্যিদ জানান, উক্ত খাল দিয়ে কাজিরবাজারসহ আশপাশ এলাকার পানি নিস্কাশন হয়ে আসছে। কিন্তু বর্তমানে খালের উপর অবৈধ স্থাপনা নির্মাণ, ময়লা আবর্জনা এবং কালভার্ট না থাকায় পানি নিস্কাশনের রাস্তা বন্ধ হয়ে গেছে। দ্রুত এর ব্যবস্থা গ্রহন না করলে বর্ষা মৌসুমে এ অঞ্চলের পানি আটকা পড়ে জলাবদ্ধতাসহ জনদুর্ভোগ চরম আকার ধারন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com